২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ব্যাপক দরপতন পুঁজিবাজারে

একদিনের ব্যবধানে আবারো ঢাকার পুঁজিবাজারে বড় মাত্রায় দরপতন হয়েছে। লেনদেন হয়েছে কম, কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 06:31 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের ব্যবধানে আবারো ঢাকার পুঁজিবাজারে বড় মাত্রায় দরপতন হয়েছে। লেনদেন হয়েছে কম, কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ১১৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৫১৯ দশমিক ৮৭। হাতবদল হওয়া ২৪৫টি কোম্পানির শেয়ারের মধ্যে বেড়েছে মাত্র ২৮টির, কমেছে ২১৫টির এবং বাকি দুটির দাম ছিলো অপরিবর্তিত। অবশ্য দিনের শুরুর সোয়া এক ঘণ্টার লেনদেনে বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছিলো। দুপুর ১২টা ২১ মিনিটে সাধারণ সূচক ছিলো ৫৬৪২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেশি। এরপর পরই সূচক পড়তে শুরু করে। এর আগে রোববার ব্যাপক দরপতনের পর সোমবার দিন শেষে ঘুরে দাঁড়িয়েছিলো পুঁজিবাজার। এদিন ৩৮২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এর আগে গত ৪ মে তিন মাসের মধ্যে সর্বনিু ৩৮১ কোটি টাকার লেনদেন হয়েছিলো। গত দিনের মোট লেনদেনের পরিমাণ ছিলো ৪২৬ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/এমআই/১৫২৩ ঘ.