২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো প্রযুক্তি মেলা

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ৫ দিন ব্যাপী প্রযুক্তি মেলা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ৫ দিন ব্যাপী প্রযুক্তি মেলা শেষ হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। মেলা শুরু হয়েছিলো ৯ মার্চ। বিসিএস ডিজিটাল এক্সপো-২০১১ শীর্ষক এই প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসন ও সংস্থাপন বিষয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার। নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা পরে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি। সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্রকল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এই প্রতিযোগিতায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ১ম, ডেফোডিল আন্তার্জাতিক বিশ্ববিদ্যালয় ২য় এবং সাউথ-ইষ্ট বিশ্ববিদ্যালয় ৩য় স্থান অর্জন করেছে। এছাড়া মেলায় সেরা প্যাভেলিয়নের পুরস্কার পায় কিউবি এবং সেরা ষ্টল পুরস্কার পায় ইনডেক্স আইটি লি.। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান, বাংলাদেশ মনিটর সমিতির সহ-সভাপতি কাজী আশরাফুল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কেএমএস/২২১৭ ঘ.