২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নির্মাণে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের চিন্তা-ভাবনা

পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের একটি অংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করার চিন্তা-ভাবনা করছে সরকার। অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 09:24 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের একটি অংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করার চিন্তা-ভাবনা করছে সরকার। অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার এ কথা জানান। তিনি বলেন, "পদ্মা সেতু নির্মাণে এ পর্যন্ত বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে যে ঋণ সহায়তার আশ্বাস পাওয়া গেছে, তার বাইরে আরও প্রায় চার হাজার কোটি টাকা প্রয়োজন হবে।" এ অর্থের একটি অংশ শেয়ার বাজার থেকে সংগ্রহের চিন্তা-ভাবনা চলছে। উপদেষ্টা বলেন, "চার হাজার কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকা যমুনা সেতু সিকুরিট্রাইজেশন (আগামী কয়েক বছরে যমুনা সেতু থেকে যে আয় হবে এবং এ সেতুর আশপাশের সম্পদ আইসিবি'র মাধ্যমে পুঁজিবাজারে ছেড়ে)- এর মাধ্যমে সংগ্রহ করার পরিকল্পনা সরকারের রয়েছে। বাকি অর্থ শেয়ারবাজার থেকে সংগ্রহ করার চিন্ত-ভাবনা রয়েছে।" রাজধানীর গুলশানে লেক শোর হোটেলে পুঁজিবাজার নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জ্জা আজিজুল এ কথা বলেন। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, "পুরো বিষয়টি এখনও চিন্তা-ভাবনার পর্যায়ে। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।" সরকার আগামী বছরই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে চাচ্ছে। ৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এ সেতু হবে বাংলাদেশের দীর্ঘতম সেতু। যোগাযোগ মন্ত্রণাালয়ের তথ্য অনুযায়ী, পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা)। সেতু নির্মাণে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জেবিআইসি মিলে মোট ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বলে ইতোমধ্যে প্রতিশ্র"ত দিয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৩০০ মিলিয়ন ডলার, এডিবি দেবে ৩৫০ মিলিয়ন ডলার এবং জেবিআইসি ২০০ মিলিয়ন ডলার। এছাড়া ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) ৩০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে বলে স