২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস শ্রমিকদের ফের অসন্তোষ, বিদেশী মালিকানাধীন ‘অনারওয়ে টেক্সটাইল’ সাময়িক বন্ধ ঘোষণা

সাভারে হংকং এর মালিকানাধীন ‘অনারওয়ে টেক্সটাইলস এন্ড এ এ্যাপালেস’্ ফ্যাক্টরি বৃহস্পতিবার দুপুরে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শৃমিকদের মাঝে চাপা উত্তজনা বিরাজ করছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর পুরাতন জোনে অবস্থিত অনাওয়ে ফ্যাক্টরীর শ্রমিকরা বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরন কর্তৃপক্ষের (বেপজা) নিতিমালা অনুযায়ী বেতন ভাতার দাবিতে গত দু’দিন যাবত আন্দোলন করছে। এর আগে গত বুধবার শ্রমিকরা সারাদিন কর্মবিরতি পালন করে।

তারা বৃহস্পতিবার কাজে যোগদানের পর দুপুরে পুণনরায় কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরে। এতে কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত গাড়ি প্রত্যাহার করে নেওয়া হবে না বলে জানিয়ে দেয়।

এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা আরো উত্তেজিত হলে বিকাল ৩ টার দিকে ফ্যাক্টরি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন এবং শ্রমিকদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শ্রমিকরা বেপজা কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া চলে যেতে অস্বীকৃতি জানায়।

পরে খবর পেয়ে বেপজা কর্তৃপক্ষ ফ্যাক্টরির মালিকের সাথে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে যার যার বাড়ি চলে যায়।

এদিকে ফ্যাক্টরির ম্যানেজার (কর্মাশিয়াল) ওমর ফারুক জানায়, ফ্যাক্টরিটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মালিকের নির্দেশ পেলেই খুলে দেওয়া হবে।