২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের অর্ধশতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ

নারায়ণগঞ্জ শহর ও ফতুল্লার বিসিক শিল্পনগরী, সিদ্ধিরিগঞ্জ এবং রূপগঞ্জ শিল্পাঞ্চলের অর্ধশতাধিক গার্মেন্টস ও সোয়েটার কারখানা বুধবার বন্ধ রাখা হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীতে গার্মেন্টস কারখানা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বিসিক শিল্পনগরীর বেশ কয়েকটি গার্মেন্টসে শ্রমিকরা বুধবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের কথা জানাতে পারে। পরে তারা বাইরে অবস্থান করলেও র‌্যাব সদস্যরা তাদের কারখানার আশেপাশে না থেকে বাড়ি চলে যেতে বলে। র‌্যাব ও পুলিশ সদস্যরা গার্মেন্টসের বাইরে সতর্ক পাহাড়া দেয়।