২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র অব্যাহত রাখতে বিউটেনিসের সংলাপের উদ্যোগ

মার্কিন দূতাবাস মিশনের ডেপুটি চিফ গীতা পাসি মঙ্গলবার বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্যই প্রধান দুই দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

‘বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক সেটা আমরা চাই। আমরা আরো চাই ঠিক গত নির্বাচনের মতো আগামী নির্বাচনের ফলাফলও যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়।’

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এ আলোচনার আয়োজন করে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা এতে অংশ নেন।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে প্যাট্রিসিয়া এ বিউটেনিসের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যোগ দিতে পারেননি।

আলোচনায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা সংলাপ নিয়ে সরকার ও বিরোধী দলকে আলোচনায় বসানোর ব্যাপারে মার্কিন উদ্যোগকে স্বাগত জানান।

বিসিআই সভাপতি একে আজাদ বলেন, দেশের ব্যবসায়ীরা আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রধান দুদলের সম্পর্ক জোরদারে মার্কিন উদ্যোগের প্রশংসা করেছেন।

রউফ চৌধুরী, আফতাব ইসলাম, আবুল কাসেম, আব্দুল হক এবং এমএ শহীদসহ ব্যবসায়ী সংগঠনের অন্যান্য নেতারা আলোচনায় অংশ নেন।