সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের ৭/৮ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বর্তমান ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে সাত থেকে আট শতাংশে উন্নীত করতে হবে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বুধবার ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০০৫’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানায়।
তবে এ প্রতিবেদনে গতবছরের ভয়াবহ বন্যা সত্ত্বেও পাঁচ শতাংশের অধিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের প্রশংসা করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অনেক দেশের তুলনায় যদিও বাংলাদেশ ভালো করছে, তারপরও তাদের কোটা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক পদক্ষেপ নিতে হবে।
কাক্সিক্ষত প্রবৃদ্ধি অজর্নে রফতানি বহুমুখীকরণ, তৈরি পোশাকখাতে সরাসরি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি, অবকাঠামোগত বাধা অপসারণ এবং কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে রাজনৈতিক দ্বন্দ্ব দূর করার প্রয়োজন বলে ওই প্রতিবেদনে আলোকপাত করা হয়েছে।
এডিবির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর হোয়া ডু, সিনিয়র অর্থনীতিবিদ রেজাউল করিম খান এবং জাহিদ হোসেন ওই প্রতিবেদন প্রকাশপূর্ব সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
অর্থনীতিবিদ রেজাউল করিম খান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত থেকে আট শতাংশে উন্নীত করতে না পারলে ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) অর্জনে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা অর্জন সম্ভব হবে না।
তিনি বলেন, ওই লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সামষ্টিক অর্থনীতিক স্থিতিশীলতা অক্ষুণœ রাখতে হবে, রাজস্ব আয় বাড়াতে হবে, বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে এবং এমএফএ পরবর্তী সময়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উদ্যোগ নিতে হবে।
হোয়া ডু বলেন, মধ্যবর্তী দারিদ্র্য দূরীকরণ কৌশলপত্র (আই-পিআরএসপি) থেকে পূর্ণাঙ্গ পিআরএসপি পর্যন্ত বাংলাদেশ মোটামুটি সঙ্গতিপূর্ণ সফলতা অর্জন করেছে। যা দারিদ্র্য দূরীকরণ কৌশলগুলোকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে এবং সামষ্টিক অর্থনৈতিক নীতিমালা সহযোগিতা দিয়েছে।
এশিয়ার শীর্ষস্থানীয় সংস্থা এডিবি তাদের ‘এডিও ২০০৫’ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে আগাম পূর্বাভাস দিয়েছে যে বাংলাদেশের অর্থনীতি বর্তমান অর্থবছরে ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধিতে পৌঁছাবে। যা গত বছরের প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ প্রবৃদ্ধি হারের সামান্য কম।
রফতানি খাতের উত্তরণ ও প্রবাসীদের আয়ের ফলে দেশে ভয়াবহ বন্যার প্রভাব এবং তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পরেও অর্থনীতিতে ভারসাম্য ছিলো বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
এডিবির প্রতিবেদনে ২০০৪-০৫ অর্থবছরে সরকারি খাতে ছয় শতাংশ এবং শিল্পখাতে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির প্রয়োজনিয়তার কথা বলা হয়েছে।
যদিও দেশের রফতানি প্রবৃদ্ধি ১৫ শতাংশ দেখানো হয়েছে, কিন্তু ওই রিপোর্টে বলা হয়, বৈশ্বিক প্রতিযোগিতার কারণে ২০০৫-০৬ অর্থবছরে রপ্তানি বৃদ্ধি একটি মাননসই পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টে আরও বলা হয় আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০০৪-০৫ অর্থবছরে কৃষিতে প্রবৃদ্ধি ছিল মাত্র ০.৪ শতাংশ।
এছাড়াও দেশের খাদ্য পণ্যের দামের উর্দ্ধগতি ও তেলের মূল্য বৃদ্ধি চলতি অর্থ বছরে মুদ্রাস্ফিতি সাত শতাংশে দাঁড়াতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
