২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

মিক্সার গ্রাইন্ডার আনল যমুনা ইলেক্ট্রনিক্স

গৃহস্থালি পণ্য হিসেবে বাজারে মিক্সার গ্রাইন্ডার আনল যমুনা ইলেক্ট্রনিক্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 12:05 AM

Updated : 28 Apr 2022, 11:59 PM

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলট্রা সুপার ব্লেড টেকনোলজি ও ন্যাচারাল হেলথি ব্লেন্ডার প্রযুক্তিসমৃদ্ধ এই মিক্সার গ্রাইন্ডারে রয়েছে চারটি আকর্ষণীয় কালারের মডেল।

চারটি মডেলের মধ্যে দুইটি মিক্সার গ্রাইন্ডার ৬৫০ ওয়াটের; অন্য দুইটির একটি ৮৫০, আরেকটি ১০০০ ওয়াটের।

“শক্তিশালী ব্লেড সমৃদ্ধ যমুনা ইলেক্ট্রনিক্সের এই মিক্সার গ্রাইন্ডার দিয়ে নিত্যদিনের প্রয়োজনীয় মশলা, চালের গুঁড়া, মাংসের কিমা, চাটনি ইত্যাদি তৈরি করা যায় স্বল্প সময়ে।”

সম্প্রতি যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলস কর্পোরেট হেড অফিসে এই মিক্সার গ্রাইন্ডারগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, “যমুনা ইলেকট্রনিক্সের অন্যান্য পণ্যের মত এই মিক্সার গ্রাইন্ডারেও গ্রাহকদের কথা মাথায় রেখে গুণগত মানের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।”