বাংলাদেশ-আমিরাত যৌথ কমিশনের সভায় বাণিজ্য বাড়াতে জোর
ব্যবসা-বাণিজ্য ও নতুন বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ কমিশনের পঞ্চম সভায়।
সোমবার এ সভায় বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ আলী সায়েজ যৌথভাবে সভাপতিত্ব করেন। তারা ভার্চুয়ালি এ সভায় যোগ দেন।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয় এ সভায়।
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ যেখানে আরব আমিরাত থেকে দেড়শ কোটি ডলারের পণ্য আমদানি করেছে, রপ্তানির পরিমাণ ছিল ৫০ কোটি ডলারের কম।
