মনোহরদীতে ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স গ্রাহক সেবা
গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে মনোহরদীতে ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স গ্রাহক সেবা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্র্যাক ব্যাংকের মনোহরদী শাখায় এই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে রেমিটেন্স সেবা আরও গ্রাহকবান্ধব করতে গ্রাহকদের মতামত নেয়া হয়। একশোরও বেশি গ্রাহক উপস্থিত ছিলেন।
নরসিংদীর মনোহরদী এলাকার অসংখ্য মানুষ বিদেশে বিশেষত মধ্যপ্রাচ্য থেকে প্রিয়জনের নিকট টাকা পাঠান।
ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স ইকরাম কবীর, রিজিওনাল হেড তাহের হাসান আল মামুন, হেড অব গ্লোবাল রিলেসনশিপস শাহরিয়ার জামিল, হেড অব পেমেন্ট এন্ড ট্রানজেনশন্স আবু তাহের মৃধা গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেন।
মনোহরদী উপজেলার মেয়র আমিনুর রশীদ সুজন, মনোহরদী ব্রাঞ্চের ম্যানেজার শরীফ আল মাহমুদ এবং ব্রাঞ্চের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
