২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকে আরও দুই কর্মকর্তার পদোন্নতি

দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2020, 11:05 PM

Updated : 10 Oct 2022, 06:51 PM

পুরনো খবর:

বাংলাদেশ ব্যাংকে আরও ৫ কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে দুই কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে জিএম হলেন ৩ জন

বৃহস্পতিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী পরিচালক পদে নূর-উন-নাহার এবং মহাব্যবস্থাপক পদে এ কে এম এহসানকে পদোন্নতি দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিউম্যান রিসোসের্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক নূর-উন-নাহারকে পদোন্নতি প্রদান দিয়ে রংপুর অফিসে বহাল করা হয়েছে।

গত কয়েক দিনে বেশ কয়েক জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে।

রংপুর সদর উপজেলায় জন্ম নেওয়া নূর-উন-নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন।

১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক যোগ দেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কর্মজীবনে সচিব বিভাগ, কৃষি ঋণ বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, রংপুর অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন ব্যাংকার নূর-উন-নাহার।

তার সঙ্গে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়া এ কে এম এহসান পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে উপমহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া এই ব্যাংকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগে স্নাতকোত্তর এবং বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করেছেন।

পরবর্তীতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউনিভার্সিটি টেকনোলজি মারা থেকে ফরেনসিক অ্যাকাউন্টিং কোর্স সম্পন্ন করেন তিনি।

১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে যোগ দেওয়া এহসান কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও দায়িত্ব পালন করেন।

পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসাবে ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড পান তিনি।