বাংলাদেশ ব্যাংকে দুই কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে দুই কর্মকর্তার পদোন্নতি হয়েছে।
মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন হাবিবুর রহমান। আর উপমহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক হয়েছেন রোকেয়া খাতুন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের সোমবারের নির্দেশক্রমে নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন হাবিবুর রহমান। তাকে ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট ও চিফ ইকোনোমিস্ট ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নতোকোত্তর ডিগ্রী অর্জন নেন। ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক যোগ দিয়েছিলেন হাবিবুর।
কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। পরবর্তীতে তিনি ইউএসএইড বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ও ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় হতে প্রায়োগিক অর্থনীতিতে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ ও মানিটারি ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল ইউনিট (বর্তমানে মানিটারি পলিসি বিভাগ) কাজ করেন। পরে তিনি বিশ্ব ব্যাংকের ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের পলিসি অ্যানালাইসিস ইউনিটে সিনিয়র রিসার্স ইকনোমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে উপমহাব্যবস্থাপক এবং সর্বশেষ গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইংয়ে মহাব্যবস্থাপকের দ্বায়িত্ব পালন করেন।
রোকেয়া খাতুন
দীর্ঘ সময় গভর্নর সচিবালয়ে উপমহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করা রোকেয়া খাতুন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইংয়ে (পিএসডব্লিউ) দায়িত্ব পেয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (গবেষণা) পদে যোগ দেন তিনি।
