বাংলাদেশ ব্যাংকে জিএম হলেন ৩ জন
বাংলাদেশ ব্যাংকে তিন কর্মকর্তার পদোন্নতি হয়েছে। তিন জনই উপমহাব্যবস্থাপক (ডিজিএম) থেকে মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন।
পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন, রূপ রতন পাইন, সিরাজুল ইসলাম এবং তাসনিম ফাতেমা।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রূপ রতন পাইন
ডেট ম্যানেজমেন্ট ডির্পাটমেন্টের উপমহাব্যবস্থাপক রূপ রতন পাইন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অনার্সসহ স্নতকোত্তর এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রীও অর্জন করেন।
পাইন ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, অ্যাকাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, ব্যাংক প্রবিধি ও নীতি বিভাগে দায়িত্ব পালন করেন তিনি।
ফাইল ছবি
ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের উপমহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম মহাব্যবস্থাপক হয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্সসহ স্নতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ ডিপার্টমেন্ট হতে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্ট্যাডিজ (এমডিএস) ডিগ্রি নেন।
১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করে ব্যাংক পরিদর্শন বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দায়িত্ব পালন করেন সিরাজুল ।
তাসনিম ফাতেমা
বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের উপমহাব্যবস্থাপক তাসনিম ফাতেমা মহাব্যবস্থাপক (এক্স ক্যাডার-লাইব্রেরি) পদে পদোন্নতি পেয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে বিএ (অনার্স) সহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০০ সালে সহকারী পরিচালক (লাইব্রেরি) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন ফাতেমা ।
