২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা ব্যাংকের টাউন হল মিটিং

বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে টাউন হল মিটিং করেছে পদ্মা ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2019, 10:56 PM

Updated : 08 Apr 2022, 05:00 PM

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দিনব্যাপী এই মিটিং হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক বিষয় আলোচনা করা হয় বৈঠকে।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু। পরিচালনা পরষদের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায়,ভবিষ্যত পরিকল্পনা,আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন এহসান খসরু।

এছাড়া ভিশন ২০২০ এর রোডম্যাপ ঘোষণা করেন ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, “ঘুরে দাঁড়িয়েছে পদ্মা ব্যাংক। নতুন বছরে অত্যন্ত আকর্ষণীয় সব নতুন প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আসছে পদ্মা ব্যাংক।”

জনতা ব্যাংকের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

পদ্মা ব্যাংকের পরিচালকদের মধ্যে তামিম মারজান হুদা, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন বিভাগ ও ৫৭টি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২১ জন কর্মকর্তাকে ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।