বিএসআরএমকে শাহজালাল ব্যাংকের অভিনন্দন
রপ্তানি ট্রফি অর্জন করায় বিএসআরএম স্টিলকে অভিনন্দন জানিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএসআরএম-এর চেয়ারম্যান আলীহোসাইন আকবেরালীর হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম।
এ সময় বিএসআরএম স্টিলের ব্যবস্থপনা পরিচালক আমীর আলীহোসাইন, শাহ্জালাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং চট্টগ্রাম জোনাল হেড ও এসইভিপি খন্দকার রফিক-উজ-জামান উপস্থিত ছিলেন।
