মানি লন্ডারিং রোধে নগদের প্রশিক্ষণ কর্মশালা
আর্থিক অনিয়ম এবং অবৈধ লেনদেন রোধে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দেশের প্রথম ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নে প্রতিরোধ’ সংক্রান্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রশিক্ষণে মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নের বিভিন্ন ধাপসমূহ, সম্ভাব্য ক্ষেত্রসমূহ,ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের (ডিএফএস)ক্ষেত্রে এর ব্যাপ্তি এবং ডিএফএস প্ল্যাটফর্মকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ নিয়ে হয়।
প্রশিক্ষণে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অন্য কর্মকর্তারা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
