২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও ফেনীতে রবি-মিলভিকের হেলথ ক্যাম্প

কুমিল্লা ও ফেনীতে বিনামূল্যে হেলথ ক্যাম্পের আয়োজন করেছে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি ও মিলভিক বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2018, 09:18 PM

Updated : 11 Oct 2022, 12:37 PM

হেলথ ক্যাম্পের আয়োজন নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ৮ থেকে ১০ সেপ্টেম্বর এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

হেলথ ক্যাম্পে কুমিল্লা ও ফেনীর অধিবাসীদের বিশেষজ্ঞ চিকিৎকরা বিনামূল্যে পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা করেন।

পাশাপাশি সুস্থ জীবনের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য এই ক্যাম্পে ছিল কুইজ ও গেম শো। 

অনুষ্ঠানে রবির মাই হেলথ সেবার আওতায় সুবিধাভোগীদের হাতে তাদের দাবিকৃত টাকার চেক হস্তান্তর করা হয়।

মাই হেলথ ফ্যামিলি প্যাকটি মোবাইল হেলথ ও হাসপাতাল ক্যাশব্যাকের সেবা দিচ্ছে। এ সেবার আওতায় প্রতি মাসে ৬০ টাকা ব্যয়ে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারেন গ্রাহকরা।

এছাড়াও ২১২১৬ নম্বরে ডায়াল করে নিজের ও পরিবারের সদস্যদের জন্য চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইনস্যুরেন্সের মাধ্যমে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ক্যাশব্যাক সুবিধা দেওয়া হয়।

হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার সিভিল সার্জন মুজিব রহমানসহ আরও উপস্থিত ছিলেন রবির সেন্ট্রাল সাউদার্ন ক্লাস্টারের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মুহাম্মাদ মেহেদী হাসান, কুমিল্লার রিজিওনাল ম্যানেজার মো. ইফতেখারুল আলম, নোয়াখালীর রিজিওনাল ম্যানেজার মোহাম্মাদ আবু বকর সিদ্দিকী এবং মিলভিক বাংলাদেশের হেড অফ সেলস শাহরুখ খান।