২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্টের নাম ঘোষণা

টেলিনর ইউথ ফোরামের গ্র্যান্ড ফিনালের জন্য এবারের সাত প্রতিযোগীর নাম ঘোষণা করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 08:26 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, ১৪০০ এর বেশি আবেদন থেকে বাছাই করে পাওয়া ৬০ জন আবেদনকারী গত ৪ ও ৫ সেপ্টেম্বর ঢাকার জিপিহাউজে গ্র্যান্ড ফিনালের সাতটি স্থানের জন্য নিজেদের ধারণা উপস্থাপন করেন।

এর মধ্য দিয়েই চূড়ান্ত করা হয় বাংলাদেশের চূড়ান্ত প্রতিযোগিতার সাত প্রতিযোগীকে।

এই সাতজন হলেন-  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তাসনীম ওমর আভা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর সামিন আলম ও সৈয়দ সামিন শাহরিয়ার, বাংলাদেশ ইউনির্ভাসিটি অফ প্রফেশনালসের তারেক মুসান্না ও মোহাম্মদ নাজিব ইন্তোসার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ-এর সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএ-এর ইফতেখার মাহমুদ। 

গ্রান্ড ফিনালেতে বিজয়ী দুই জন আসছে ডিসেম্বরে নোবেল শান্তি পুরষ্কার বিতরণের সময় নরওয়ের রাজধানী অসলো ভ্রমণ করবেন।

প্রতি বছর নোবেল পিস সেন্টারের সহযোগিতায় টেলিনর ইয়ুথ ফোরাম এ প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর এই উদ্যাগের প্রতিপাদ্য ‘ব্রাইট মাইন্ডস রিডিউসিং ইনইকুয়ালিটিস।"