২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-লার্নিং কোর্স চালু করতে আইপিডিসি ও সুদক্ষর চুক্তি

অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন রোধে বিশেষায়িত ই-লার্নিং কোর্স চালুর উদ্যোগ নিয়েছে প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ও সুদক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 08:12 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

বৃহস্পতিবার আইপিডিসি এবং এনরুটের সুদক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম এবং এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবু দাউদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সুদক্ষ হল এনরুটের একটি উদ্যোগ। অর্থপাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধে বাংলায় দেশের প্রথম বিশেষায়িত ই-লার্নিং কোর্স এটি। আইপিডিসি ফাইন্যান্স এ উদ্যোগের স্ট্র্যাটেজি ও নলেজ পার্টনার হিসেবে কাজ করছে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ ওয়ারেফ হোসাইন, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর শওকত আলী মিয়া, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার হাবিবা ইয়াসমিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।