রবিশপে গ্রীষ্মকালীন অফার
গ্রাহকদের জন্য বুধবার থেকে গ্রীষ্মকালীন অফার আনল ইকমার্স সাইট রবিশপ ডটকম ডটবিডি।
মোবাইল ফোন অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ এই অফারের আওতায় স্মার্টফোন, ইলেক্ট্রনিক পণ্য ও ডিজিটাল অ্যাকসেসরিজের ওপর ৮২ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এই অফারের আওতায় রয়েছে বিভিন্ন মডেলের নোকিয়া, স্যামসাং, আইফোন, অপ্পো, হুয়াওয়ে ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন। অফারটির আওতায় রয়েছে ল্যাপটপ, নোট বুক, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ডের রেফ্রিজারেটর।
রবিশপ ডটকম ডটবিডি সাইটটিতে পণ্যের অর্ডার দিতে হবে গ্রাহকদের। অর্ডার দেয়ার পর গ্রাহকদের কাছে একটি যাচাইকরণ (ভেরিফিকেশন) কল যাবে এবং সফলভাবে যাচাইকরণ সম্পন্ন হলে নির্দিষ্ট ঠিকানায় পণ্য পৌঁছে দেয়া হবে।
স্টক থাকা পর্যন্ত অফারটি প্রযোজ্য এবং স্টক সীমিত থাকায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গ্রাহকরা এই অফারটি গ্রহণ করতে পারবেন বলে জানায় রবি।
আগামী ৭ আগস্ট ক্যাম্পেইনটি শেষ হবে।
