২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক-কর নিতে শনিবার ব্যাংক খোলা

আয়কর, ভ্যাট এবং শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ার সুবিধার জন্য বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরের শেষ দিন শনিবার ছুটির দিন হলেও ব্যাংক খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 05:00 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

তবে এদিন খোলা থাকলেও শুধু কর সংক্রান্ত লেনদেন করা যাবে; অন্য কোনো লেনদেন হবে না।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “করদাতাদের আয়কর, ভ্যাট এবং শুল্ক জমাদানের সুবিধার্থে চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকল তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ শনিবার খোলা রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হল।”

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের উপ মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিদায়ী অর্থবছরের শেষ দিন। এ দিন সরকারি ছুটি হওয়ায় করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে যে সব ব্যাংকে কর সংক্রান্ত লেনদেন হয়, সেগুলো খোলা রাখতে বলা হয়েছে।”