২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 09:45 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার কলেজ গেটে সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান এই কেন্দ্রের উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন ও ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখা প্রধান সরোয়ার হোসাইন এবং ব্যাংকের এজেন্ট মেসার্স ঈসা ট্রেডিং কোম্পানির প্রতিনিধি মিজানুর রহমান বক্তব্য দেন।