গুলশানে ইবিএলের প্রায়োরিটি সেন্টার
রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংকের ১৪তম প্রায়োরিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গত বৃহস্পতিবার গুলশান এভিনিউ শাখায় (জেড এন টাওয়ার, গুলাশান-১) এই প্রায়োরিটি সেন্টারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রায়োরিটি গ্রাহকরা উপস্থিত ছিলেন।
