২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই খাতে ২০% ঋণ বিতরণ বাধ্যতামূলক

এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে ২০ শতাংশ ঋণ বিতরণ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 07:57 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে বৃহস্পতিবার পাঠানো এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বছরে সামগ্রিক ঋণ বিতরণের মধ্যে ২০১৭ সালে এসএমই খাতে ন্যূনতম ২০ শতাংশ হতে হবে। এছাড়া প্রতি বছর কমপক্ষে ১ শতাংশ হারে বৃদ্ধিসহ ২০২১ সালে ২৫ শতাংশে উন্নীত করতে হবে।

এসএমই খাতের মধ্যে ঋণ বিতরণে ক্ষুদ্র খাতকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। আর এসএমই ঋণের ৫০ শতাংশ কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দিতে হবে।

এছাড়া মোট এসএমই ঋণের মধ্যে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণের হার হবে ন্যূনতম ১০ শতাংশ, যা ২০২১ সালের মধ্যে ১৫ শতাংশে উন্নীত করতে হবে।