২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বে’র জুতায় ছাড় পাবেন ব্র্যাক ব্যাংক গ্রাহকরা

জুতা প্রস্তুত ও বিক্রয় কোম্পানি বে এম্পোরিয়ামের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 08:33 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহক এবং ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা দেশব্যাপী বে এম্পোরিয়ামের ৫৬টি আউটলেটে ১০ শতাংশ ছাড় পাবেন।

সম্প্রতি এ চুক্তি সই অনুষ্ঠানে বে এম্পোরিয়াম লিমিটেডের পরিচালক আশিফুর রহমান, ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান নাজমুর রহিম, করপোরেট ব্র্যাঞ্চের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, অঞ্চল প্রধান ও উত্তরা জসিমউদ্দীন শাখা ব্যবস্থাপক সালাউদ্দিন হাজারী, অঞ্চল প্রধান ও গুলশান শাখা ব্যবস্থাপক আলী তালুকদার, অঞ্চল প্রধান ও ধানমন্ডি শাখা ব্যবস্থাপক তাহসিন শহীদ, আসাদগেট শাখা ব্যবস্থাপক ইসতিয়াক মাহমুদ, বে গ্রুপের সিএফও শাইখুল ইসলাম উপস্থিত ছিলেন।