প্রাইম ব্যাংকে ব্যবস্থাপকদের কর্মশালা
ব্যবস্থাপকদের দায়িত্ব যারা পালন করছেন, তাদের নিয়ে ‘প্র্যাকটিসিং ইন্টিগ্রিটি অ্যান্ড ইথিকস’ শীর্ষক কর্মশালা করেছে প্রাইম ব্যাংক।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর প্রাইম ব্যাংকের এইচআর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা হয়।
কর্মশালায় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, এইচআর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান ও এসভিপি কামরুজ্জামান খায়রুল কবিরসহ সংশ্লিষ্ট কোর্সে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
