ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি
জাইকার অর্থায়নে পরিচালিত ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’র তহবিল ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গির আলম কনফারেন্স হলে এই চুক্তি হয়। বাংলাদেশের ব্যাংকের গভর্নর ফজলে কবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী ও বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রামস বিভাগের জেনারেল ম্যানেজার স্বপন কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেসেন্টেটিভ তাকাতোশি নিশিকাতাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
