শাহ্জালাল ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় কমিটির ৬৯৭তম সভা।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, পরিচালক আনোয়ার হোসেন খান ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
