‘ক্লিক বাজিমাত অফার’ এর পুরস্কার বিতরণ
‘ক্লিক বাজিমাত অফার’ প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেছে ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ক্লিক।
সম্প্রতি রাজধানীর আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ১৬ জন বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে
তুলে দেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
প্রাণ আরএফএলর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিজয়ীদেরকে যথাক্রমে ৩২ ইঞ্চি এলইডি টিভি, ল্যাপটপ, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট ও স্মার্ট ফোন দেওয়া হয়।
ক্রেতাদের জন্য গত বছরের ২০ নভেম্বর থেকে এক মাসব্যাপী এ অফারটি দেয় ক্লিক। ক্রেতারা ক্লিক ব্র্যান্ডের লাইটিং পণ্য কিনে এসএমএস পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পান। এর মধ্য থেকে সর্বোচ্চ এসএমএসের ভিত্তিতে চার সপ্তাহে চারজন করে মোট ১৬ জনকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ক্লিকের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক (বিক্রয়) জাহাঙ্গীর আলম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) মীর হাসান সারোয়ার, ব্র্যান্ড ম্যানেজার সালাউদ্দিন আল হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
