২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টারকার্ডের প্রিন্সিপাল মেম্বারশিপ লাইসেন্স পেল ব্যাংক এশিয়া

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ডের প্রিন্সিপাল মেম্বারশিপ লাইসেন্স পেয়েছে ব্যাংক এশিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 11:10 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

সোমবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর পুরানা পল্টন ব্যাংক এশিয়ার কর্পোরেট কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের কাছ থেকে রোববার আনুষ্ঠানিকভাবে এই লাইসেন্স গ্রহণ করেন।

এ সময় ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জহিরুল আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল রায়হান এবং আরিফুল ইসলাম চৌধুরী ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি দত্তসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।