নৌবিহার সেবা বিপণনে টাইগার ট্যুরস-এয়ারস্প্যান চুক্তি
নৌবিহার সেবা বিপণনে পর্যটন সেবাদাতা প্রতিষ্ঠান টাইগার ট্যুরসের সঙ্গে ‘সহযোগিতা চুক্তি’ করেছে এয়ারস্প্যান লিমিটেড।
রোববার রাজধানীর নয়াপল্টন এয়ারস্প্যান কর্পোরেট কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জুনায়েদ হোসেন এবং টাইগার ট্যুরসের পরিচালক চিফ অপারেটিং অফিসার সুমালা সুবহাত চৌধুরী এ চুক্তিতে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, চুক্তি অনুযায়ী এয়ারস্প্যান লিমিটেড টাইগার ট্যুরসের মালিকানাধীন জাহাজ এমভি ‘টাংগুয়ার হাওড়’ এর নৌবিহার সেবা বিপণন সংক্রান্ত সব দায়িত্ব পালন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টাইগার ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুঈদ চৌধুরী ও বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
