‘টপার টপ কুক’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রান্না বিষয়ক ‘টপার টপ কুক’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় সেরা ১০ বিজয়ীর হাতে এর পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
‘টেস্টি রেসিপি, হেলদি ফুড’ স্লোগান নিয়ে আরএফএল-এর ক্রোকারিজ ব্র্যান্ড টপার আয়োজনে এ প্রতিযোগিতা হয়।
টপারের ব্র্যান্ড ম্যানেজার শরীফুল ইসলামকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মজাদার, স্বাস্থ্যকর ও আধুনিক রেসিপি তুলে ধরা ছিল এই প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য।
‘টপার টপ কুক’ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকার ফারজানা আফরিন। সেরা রেসিপির জন্য তিনি ঢাকা থেকে কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকেট এবং অভিজাত হোটেলে দুই রাত, তিনদিন থাকার সুযোগ পেয়েছেন।
হাসনাত জাহান ও ফাতেমা আফরোজকে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ভিশন ২০ ইঞ্চি এলইডি টিভি ও ভিশন মাইক্রো ওভেন দেওয়া হয়েছে।
অন্য বিজয়ীরা হলেন জান্নাতুল ফেরদৌস জুঁই, খাদিজা হোসাইন, মো. আসাদুজ্জামান, রোকসানা রিমা, জয়ন্তী দাস, মীর ফৌজিয়া রহমান ও শাহিনা কবির।
