ঢাবিতে ইস্টার্ন ব্যাংকের রোড শো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার গঠনবিষয়ক রোড-শো করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে সম্প্রতি এ রোড-শো অনুষ্ঠিত হয়েছে বলে সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোড-শোয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইবিএল ‘ফিউচার লিডারশিপ’ প্রোগ্রাম সম্পর্কে অবহিত করা এবং ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গঠন সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে।
রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং ইবিএল মানবসম্পদ বিভাগের ইনচার্জ রিশাদ হোসেন উপস্থিত ছিলেন।
