ডিএমপিকে শাহজালাল ইসলামী ব্যাংকের মাইক্রোবাস
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাজে গতিশীলতা আনার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে একটি মাইক্রোবাস দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ডিএমপির কার্যালয়ে গিয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে হাইয়েস ব্র্যান্ডের মাইক্রোবাসটির একটি প্রতীকী চাবি তুলে দেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার কাজের অংশ হিসাবে ডিএমপিতে মাইক্রোবাসটি দেওয়া হয়েছে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন ও আব্দুল আজিজ, জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা উপস্থিত ছিলেন।
