২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদরেজের অর্থ সংগ্রহ করবে ইউক্যাশ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মোবাইল আর্থিক পরিসেবা  ইউক্যাশ ও এসিআই গোদরেজ এগ্রোভেট লিমিটেডের মধ্যে ‘ক্যাশ কালেকশন’ করার জন্য চুক্তি হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, চুক্তি অনুযায়ী দেশব্যাপী এসিআই গোদরেজ এগ্রোভেট লিমিটেডের অর্থ সংগ্রহে সহযোগী হিসেবে কাজ করবে ইউক্যাশ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও এসিআই গোদরেজ এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ধ্রুব জ্যোতি ব্যানার্জী চুক্তিতে সই করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম ও এ ই আব্দুল মুহাইমেন; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম ও মোহাম্মদ শওকত জামিল; কোম্পানি সেক্রেটারি ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এ টি এম তাহমিদুজ্জামান; এসিআই গোদরেজ এগ্রোভেট লিমিটেডের ফিন্যান্স ও অ্যাকাউন্টসের প্রধান মো. মহিউদ্দিন; অ্যাসিস্টেন্ট ম্যানেজার দেবাশীষ কর্মকার ।