২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসেপ শিক্ষার্থীদের জন্য রবি’র ‘ইন্টারনেট ফর ইউ’

বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সম্প্রতি ‘ইন্টারনেট ফর ইউ’ সেশন আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 06:20 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

এতে ইউসেপের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন বলে রোববার বেসরকারি অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জীবনমান উন্নয়নে ইন্টারনেটের ‘কার্যকর ব্যবহার’ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে আজকাল সবাই ডিজিটাল জীবনধারা রপ্ত করতে ইন্টারনেট ব্যবহার করছেন।

“কিন্তু অনেকেই, বিশেষ করে তরুণরা ইন্টারনেটের সঠিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে সচেতন না হওয়ায় এই পরিবর্তনের সুফল কাজে লাগাতে পারছেন না। তরুণদের ইন্টারনেট ব্যবহার নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।”

‘কারপোরেট দায়বদ্ধতার’ আওতায় রবি ‘ইন্টারনেট ফর ইউ’ নামের ওই কার্যক্রম হাতে নিয়েছে- জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “যাতে তরুণরা প্রযুক্তিভিত্তিক নেটওয়ার্কিং, লার্নিং ও আত্ম-উন্নয়নের মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন।”

এর আগে বরিশালের অমৃত লাল দে কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়লসহ রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের বিভাগীয় গণগ্রন্থাগারে স্থাপিত রবি’র ইন্টারনেট কর্নারে এ সেশনের আয়োজন করা হয় বলেও জানানো হয় রবি’র বিজ্ঞপ্তিতে।