২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক ব্যাটারি এখন ‘মেটাল জ্যাকেটে’

মেটালিক জ্যাকেটে ও নতুন ফর্মুলার ব্যাটারি বাজারে এনেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 11:27 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘অলিম্পিক ব্যাটারি (মেটালিক)’ নামের এই ব্যাটারি আনার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অলিম্পিক ব্যাটারি (মেটালিক) দুটি সাইজে পাওয়া যাচ্ছে- পেন্সিল ও রিমোট। প্রতিটি অলিম্পিক মেটালিক পেন্সিল (টগ-৩) ব্যাটারির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ টাকা। আর প্রতি জোড়া অলিম্পিক মেটালিক রিমোট (টগ-৪) ব্যাটারির খুচরা মূল্য ২৪ টাকা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক (সেল্স এন্ড মার্কেটিং) কাজী তৌহিদুজ্জামান বলেন, “আজ থেকে প্রায় ৩০ বছর আগে ‘অলিম্পিক গোল্ড ব্যাটারি’ বাজারজাতকরণের শুরুতেই ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নতুন ‘অলিম্পিক ব্যাটারি (মেটালিক)’ আকর্ষণীয় মেটালিক জ্যাকেটে এবং আরো উন্নত ফর্মূলায় বাজারে নিয়ে এসেছি, যার শক্তি আগের চেয়ে অনেক বেশি।”

অনুষ্ঠানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।