২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৬৭০তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 12:32 AM

Updated : 20 Aug 2022, 12:59 PM

সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক আনোয়ার হোসেন খান, মোহাম্মদ ইউনুছ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মহিউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন এবং আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।