চীনের পণ্যমেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন
চীনের পণ্যমেলা ক্যান্টন ফেয়ারে ওয়ালটন গ্রুপের মেগা প্যাভিলিয়নে ক্রেতাদের আগ্রহ দেখা গেছে বলে জানিয়েছে ইলেকট্রনিক্স কোম্পানিটি।
সোমবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের প্রতি তারা বিশেষ আগ্রহ দেখিয়েছেন, পণ্য আমদানির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।”
১৫ এপ্রিল শুরু হয়েছে ক্যান্টন ফেয়ার। মেলার আন্তর্জাতিক জোনে স্থাপন করা হয়েছে ওয়ালটন প্যাভিলিয়ন।
এছাড়া মেলার তিনটি গুরুত্বপূর্ণস্থানে রয়েছে ওয়ালটনের জায়ান্ট বিলবোর্ড। বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ওয়ালটন পণ্য তৈরির উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র এবং ওয়ালটনের বিজ্ঞাপন চিত্র।
এবারের মেলায় ২০০ টিরও বেশি দেশ থেকে তিন লাখের বেশি বিদেশি ক্রেতা অংশ নিচ্ছে।
এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার পাশাপাশি ওয়ালটন পণ্য নিয়ে এবার যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার ক্রেতাদের আগ্রহ দেখা গেছে বলে বিজ্ঞপ্তিতে বলে ওয়ালটন।
