বাজারে এল এবিবির নতুন পণ্য
জ্বালানি ও বিদ্যুৎ প্রযুক্তিখাতের প্রতিষ্ঠান এবিবি নতুন পণ্য ছেড়েছে বাংলাদেশের বাজারে।
রাজধানীর একটি হোটেলে রোববার এক অনুষ্ঠানে ‘লো ভোল্টেজ-৬৯০ কিট’ নামে একটি বৈদ্যুতিক প্যানেল ছাড়ার ঘোষণা দেয় সুইজারল্যান্ড ভিত্তিক এই প্রতিষ্ঠান।
বহুজাতিক প্রতিষ্ঠান এবিবি’র বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম রয়েছে, যাতে কাজ করছেন ১ লাখ ৪৫ হাজারকর্মী।
সেমিনারে এবিবি বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার রাজর্ষী ব্যানার্জী বলেন, “বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে, তেমনি নগরায়নেরর বিস্তৃতি হচ্ছে। এক্ষেত্রে এবিবি যে পণ্যগুলো বাজারজাত করছে তা ‘স্মার্ট সমাধান’ হিসেবেই পরিচিত। প্রত্যেকটিতেই উল্লেখযোগ্যভাবে শক্তির অপচয় রোধ করা সম্ভব।”
এই যন্ত্রগুলো ব্যাবহারে অগ্নি সংযোগ ও অনভিপ্রেত বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি হ্রাস পাবে বলেও জানান তিনি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সিলর ক্রিস্টোফ ফুকস ও সুইডেন দূতাবাসের কমার্শিয়াল অফিসার তাজিন চৌধুরী।
