ঢাকা উত্তরে সিসি ক্যামেরার জন্য ইফাদ গ্রুপের অনুদান
গুলশান বারিধারা আবাসিক এলাকার নিরাপত্তায় ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানোর কাজে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে ইফাদ অটোস লিমিটেড।
মঙ্গলবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
ইফতেখার আহমেদ টিপু বলেন, ইফাদ গ্রুপ সব সময় সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় জন নিরাপত্তার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে সিসি ক্যামেরার জন্য অর্থ দিয়েছে।
অনুদানের চেক হস্তান্তরের সময় ইফাদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
