২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরিস্টোফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

বিপণন প্রতিনিধিদের নিয়ে বার্ষিক বিক্রয় সম্মেলন করেছে এরিস্টোফার্মা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৮৬ সাল থেকে কোম্পানিটি বিভিন্ন ওষুধ উৎপাদন ও বিপণন করে যাচ্ছে। ২০১৬ সালে কোম্পানি ৩০ বছরে পা দেবে এই প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিশ্বের ২৫টি দেশে ওষুধ রপ্তানি করছে এরিস্টোফার্মা।

সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান প্রতিষ্ঠানকে এই অবস্থানে নিয়ে আসার জন্য কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা প্রায় ২০০০ বিপণন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।