শেষ দিনে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার
টানা চার দিন দরপতনের পর সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে ওঠে।
লেনদেন আগের দিনের চেয়ে ৪৯ কোটি ৩৫ লাখ টাকা বেড়ে ৩০৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- তিতাস গ্যাস, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো ও স্কয়ার ফার্মা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি ১১ লাখ টাকা কমে ২০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৩২ পয়েন্টে ওঠে।
এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টি কোম্পানির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।
