২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে পুঁজিবাজারে

ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 04:58 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫৩ পয়েন্ট হয়েছে।

দিনের মোট লেনদেনের পরিমাণ ৩৪৬ কোটি ৭০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৫৪ কোটি ৯৪ লাখ টাকা কম। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বিএসআরএম স্টিল, কেপিসিএল, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা ও ইউনাইটেড এয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩০ কোটি ৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দর।