জিএম হলেন মোফাজ্জল হোসেন
সোনালী ব্যাংকে পদোন্নতি পেয়ে নতুন মহাব্যবস্থাপক হিসেবে প্রধান কার্যালয়ে যোগ দিয়েছেন মোফাজ্জল হোসেন।
মোফাজ্জল হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে এমএসসি ডিগ্রি লাভ করে ১৯৮৩ সালে সোনালী ব্যাংকে অফিসার পদে যোগ দেন মোফাজ্জল।
দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং পেশায় তিনি ব্যাংকের প্রধান কার্যালয়, কর্পোরেট শাখা, প্রিন্সিপাল অফিসের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন।
মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের যোদ্ধা মোফাজ্জল হোসেন একজন কথাসাহিত্যিকও। কথাসাহিত্যে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা সাতটি।
