অ্যামেক্স কার্ডের বিল পরিশোধ করা যাবে ট্যাপে
সিটি ব্যাংক থেকে ট্যাপ অ্যাপে টাকাও আনা যাবে।
মোবাইলে আর্থিক সেবার কোম্পানি ট্রাস্ট আজিয়াটা পে-ট্যাপ এর মাধ্যমে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে। আবার সিটি ব্যাংক থেকে ট্যাপ অ্যাপে টাকাও আনা যাবে।
সম্প্রতি এমন বেশ কিছু সেবা নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে সিটি ব্যাংক।
এক বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানায়, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের সিইও দেওয়ান নাজমুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের হেড অব করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হক, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
