১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

সিলেটে অনুষ্ঠিত হল ‘উদ্যোক্তা উৎসব’

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার এমএসএমই ও করপোরেট গ্রাহকরা অংশগ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 12:36 AM

Updated : 19 Oct 2026, 12:35 AM

ট্রাস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হল ‘উদ্যোক্তা উৎসব। এর লক্ষ্য ছিল উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি প্রদান, এমএসএমই গ্রাহকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহযোগিতা জোরদার করা।

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার এমএসএমই ও করপোরেট গ্রাহকরা অংশগ্রহণ করেন বলে রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক সাফল্য, ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক এবং নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গ্রাহকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া কয়েকজন গ্রাহকের সাফল্যের গল্প নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ট্রাস্ট ব্যাংক বলছে, তারা উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছে ব্যাংকটি।

অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাদাত আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের পরিচালক (সুপারভিশন) নওশাদ মোস্তফা এবং এসএমইএসপিডি বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব সুধাংশু রঞ্জন দেব উপস্থিত ছিলেন।