২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চালু হল ডমিনো’জ পিৎজার দুটি আউটলেট

প্লে স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করা যাবে অথবা ওয়েবসাইট থেকে সরাসরি m.dominos.com.bd-এ অথবা 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাবে।

চট্টগ্রামে চালু হল ডমিনো’জ পিৎজার দুটি আউটলেট

ডমিনো’জ পিৎজার আগ্রাবাদ আউটলেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 07:00 PM

Updated : 02 Jan 2024, 07:01 PM

শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনো’জ পিৎজা সম্প্রতি চট্টগ্রামের অন্যতম প্রধান এলাকা জিইসি ও আগ্রাবাদে দুটি স্টোরের চালু করেছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের গ্রাহকদের বিশ্বমানের পিৎজার চাহিদা পূরণে সম্প্রতি ডমিনো’জ পিৎজার ২৫ ও ২৬তম স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ডমিনো‘জ পিৎজা জানায়, দেশে ডোমিনোজ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি মাত্র ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকের কাছে।

পাইপিং হট পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করছে ডোমিনো’জ পিৎজা।

এই রেস্টুরেন্ট দুটির উদ্বোধনের সময় ডোমিনো’জ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন এসওএস এর শিক্ষার্থীরা।

Image

ডমিনো’জ পিৎজার জিইসি আউটলেট।

জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৌমিল মেহতা বলেছেন “ঢাকা বিভাগের বাইরে এটি আমাদের প্রথম পদক্ষেপ। ডমিনো’জ পিৎজা বাংলাদেশে চালু হওয়ার পর থেকে চট্টগ্রামের গ্রাহকরা বন্দর নগরীতে রেস্টুরেন্ট খোলার জন্য আমাদের অনুরোধ করে আসছেন। চট্টগ্রাম থেকে আমরা যে আগ্রহ দেখেছি তাতে আমরা সবসময় অভিভূত হয়েছি এবং এখন আমরা আনন্দিত যে আমরা একসাথে ২টি রেস্টুরেন্ট খুলে তাদের ইচ্ছা পূরণ করতে পেরেছি।”

ডোমিনোজ পিৎজা চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি, পাঠানটুলি, আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, মনসুরাবাদ, খুলশী, নাসিরাবাদ, উত্তর লাল খান, দামপাড়া, দক্ষিণ খুলশী, পশ্চিম নাসিরাবাদ, মুরাদপুর এবং আরও অনেক জায়গায় হট পিৎজা সরবরাহ করবে।

প্লে স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করা যাবে অথবা ওয়েবসাইট থেকে সরাসরি m.dominos.com.bd-এ অথবা 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাবে।