ওয়ালটন ফ্রিজের সঙ্গে ১০১টি ফ্রি পণ্য পেলেন যশোরের নান্নু
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭ এর আওতায় এসব ফ্রি পণ্য দিচ্ছে ওয়ালটন।
ওয়ালটনের একটি ফ্রিজ কিনে বিনা মূল্যে আরও ১০১টি পণ্য পেয়েছেন যশোরের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোশাররফ হোসেন নান্নু।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭ এর আওতায় গত শনিবার যশোরের রূপদিয়া বাজারের জনতা মার্কেটে মোশারফ হোসেনের হাতে এসব পণ্য তুলে দেওয়া হয়।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার এসব পণ্য তুলে দেন।
এর আগে একই ক্যাম্পেইনে কক্সবাজারের রামু উপজেলার জসিম উদ্দিন ও বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার উত্তর নজরুল ইসলাম এসব ফ্রি পণ্য পান।
শনিবারের অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান ও বিজনেস এক্সপানশন সেকশনের ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।
