২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

বাজার থেকে ৩ কোম্পানির ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

এসব খাদ্যপণ্যের বিপণন বন্ধ করার নির্দেশও দিয়েছে বিএফএসএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 07:11 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ থাকায় বাজার থেকে তিনটি কোম্পানিকে নির্দিষ্ট খাদ্যপণ্য প্রত্যাহার করে নিতে বলেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশের কথা জানায় সংস্থাটি।

বিএফএসএর বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন কোম্পানির মধ্যে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে হবে।  

ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ তুলে নিতে বলা হয়েছে। এছাড়া আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডকে প্রত্যাহার করে নিতে হবে ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যের বিপণন বন্ধ করার নির্দেশও দিয়েছে বিএফএসএ।

পাশাপাশি সবাইকে এসব খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্যও পরামর্শ দিয়েছে সরকারি এই সংস্থা।

এর আগে গেল ৩ জুলাই অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।